শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

প্রকাশের সময়: শুক্রবার, ১০ মে, ২০২৪

সংবাদদাতা, জয়পুরহাট:
২ কেজি ৪৭১ গ্রাম ওজনের প্রায় ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট বিজিবির সদস্যরা। ছবি: প্রতিনিধি

ভারতে পাচারকালে ২ কেজি ৪৭১ গ্রাম ওজনের প্রায় ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট বিজিবির সদস্যরা।

শুক্রবার(১০মে) বিকেলে জয়পুরহাট-২০ বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার উচা গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এই বিষ উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, শুক্রবার ভোরে দিনাজপুরের বিরামপুরের উচা গোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা মূল্যবান সাপের বিষ ভারতে পাচার করছে এমন সংবাদ আসে বিজিবির কাছে। পরে সেখানে অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারিরা সাপের বিষগুলো ফেলে পালিয়ে গেলে দুইটি কাঁচের জারের মধ্যে রাখা ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর