শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে আমগাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার ২৪আগষ্ট  রাতে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারু ভীমশীতলা ভাতিপাড়া গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের ইছব আলীর ছেলে নুরনবী (২০) শনিবার ২৪আগষ্ট রাতে সকলের অগোচরে বাড়ির পাশে ডোবার উপরের আমগাছের ডালের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অনেক খোঁজখুঁজির পর বাড়ির লোকজন ওই দিন গভীর রাতেই তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে মানষিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানান। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ রোববার ২৫আগষ্ট সকালে ঘটনাস্থলে গিয়ে নুরনবীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান আদিলসহ গণ্যমাণ্য ব্যক্তির উপস্থিতে লাশ দাফনের নিদের্শ দিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ছেলেটি মানষিক ভারসাম্যহীন ছিল। হাসপাতালের চিকিৎসার কাগজপত্র রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর