মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছে।

মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন।

বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার এর আয়োজন করেন। বৈষম্যদূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সহ্রাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা মসজিদ সংলগ্ন আলোচনা সভার আয়োজন করেন।

বক্তব্য দেন— উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মফিজুল হক, ভামদা আলিম মাদ্রাসা অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি বি.পি.বি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাঃ আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউসার আলী, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খালেকুজ্জমান, শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর