মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে বন্যার্তদের ত্রান দিয়ে সহযোগীতা করলো ছাত্র ইউনিয়ন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

প্রেসবিজ্ঞপ্তি:

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের উদ্যোগে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ পরিবারের মাঝে প্রেসক্লাব রাজারহাটে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের প্রাক্তন ছাত্রনেতা কমরেড সুব্রতা রায়, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও সাতকড়ি রায় নিলু।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিকের নেতৃত্বে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক রিদওয়ান পর্ব, সহকারী সাধারণ সম্পাদক নিলয় কুমার দাস, সহকারী সাধারণ সম্পাদক রতন অধিকারী, সাংস্কৃতিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক নাজমুল ইসলাম, সাকোয়া আঞ্চলিক শাখার আহ্বায়ক সাগর রায়সহ আরো অনেকে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, ” সহমর্মিতার জায়গা থেকে ছাত্র ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আমরা সফল তখনই হবো যখন অধিকার বঞ্চিত নিপীড়িত মানুষ নিজেদের অধিকার ছিনিয়ে নেবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর