মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

রোববার(২৮অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

রাজারহাট রেল স্টেশনের পাশে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান। প্রধান অতিথি বলেন, যুবশক্তিকে কর্মশক্তিতে রুপান্তর করতে বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নয়ন আলী।

এর আগে উপজেলা যুবদলের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর