মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামের রাজারহাটে নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব রাজারহাটের সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:
রোববার(২৭অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে নবাগত থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে প্রেসক্লাব রাজারহাটের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় দৈনিক খোলা কাগজের রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং দৈনিক করতোয়া ও যায়যায়দিন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সদর সাব রেজিস্টার বাবু রামজীবন কুন্ডু।

এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ সভাপতি আমিনুল ইসলাম, দৈনিক সকালের বাণীর রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, দৈনিক ইনফো বাংলার রাজারহাট উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু, ডেইলি মর্নিং অবজারভার এর রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য লুৎফর রহমান আঁশু, দৈনিক সমাচারের রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য মোঃ শাহজাহান আলী, দৈনিক আমাদের অর্থনীতি ও সময়ের কাগজ পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী মন্ডল এটম,বাংলাদেশ বুলিটিনের রাজারহাটের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য এ এস লিমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর