শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

১০ মিনিটের বেশি সময় ওয়াশরুমে কাটালেই বিপদ!

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

দিনের কিছুটা সময় নিজের সাথে কাটানো ভালো। বাড়িভর্তি লোকের ভিড়ের বাইরে আলাদা করে নিজেকে খানিকটা সময় দিতে ওয়াশরুমকে বেছে নেন অনেকে। দিনের শুরুতেই কমোডে বসে কেউ বই বা খবরের কাগজ পড়েন। আবার কেউ সোশ্যাল মিডিয়ায় চোখ বুলিয়ে নেন। তবে এই অভ্যাসই যে নানান শারীরিক সমস্যার মূলে, তা হয়তো অনেকেই জানেন না।

অকারণে দীর্ঘক্ষণ ওয়াশরুমে বসে থাকা নিয়ে সতর্ক করছেন চিকিৎসকেরা। ইউনিভার্সিটি অফ টেক্সাস সাউথওয়েস্টার্ন মেডিক্যাল সেন্টারের সার্জন লাই শু এক সাক্ষাৎকারে বলেন, ‘তলপেটের পেশি দুর্বল হয়ে যাওয়া কিংবা মলদ্বারের সমস্যা নিয়ে এলে আমি প্রথমেই জিজ্ঞাসা করি, তারা ওয়াশরুমে কতক্ষণ সময় কাটান।’-খবর তোলপাড়।

কমোডে বসার যে ভঙ্গি, তা শরীরের জন্য ভালো নয়। দীর্ঘক্ষণ ওইভাবে বসে থাকলে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয়। এছাড়া কমোডে বসার যে ডিম্বাকৃতি জায়গা, সেখানে দীর্ঘক্ষণ বসে থাকলে পেলভিক ফ্লোর বা তলপেটের পেশির উপর চাপ পড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

তার মতে, মিনিট দশেকের বেশি সময় ওয়াশরুমে থাকার প্রয়োজন নেই। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাদের অনেকটা সময় ধরে কমোডে বসে থাকতে হয়। চিকিৎসকদের মত, সেক্ষেত্রে বেশি করে ফাইবার-জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। শরীরে পানির অভাব হলেও কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে পানিও খেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর