শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নতুন বছরে আরেকটি সুখবর নিয়ে হাজির দেব

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

২০২৪ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল দেবের ‘খাদান’। বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি এখন পর্যন্ত চলছে। তার সাথে আগেই জানিয়েছিলেন নতুন বছরে আসবে তার নতুন আরেকটি সিনেমা ‘রঘু ডাকাত’। -বিনোদন তোলপাড়।

এসবের রেশ কাটতে না কাটতেই নতুন বছরে আরেকটি সুখবর নিয়ে হাজির দেব। জানিয়েছেন তার ব্যবসা সফল সিনেমা ‘প্রজাপতি’র সিক্যুয়াল ‘প্রজাপতি-২’ আসছে শীঘ্রই।

একটি সূত্রে জানা গেছে, অতনু রায়চৌধুরী, দেব, অভিজিৎ সেন অভিনীত সিনেমা ‘প্রতীক্ষা’ই মূলত ‘প্রজাপতি-২’। এটি ‘প্রজাপতি’ সিনেমার সিক্যুয়াল হওয়ায় পরবর্তীতে এর নাম পরিবর্তন করা হয়। সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। তবে সিনেমায় অন্যান্য চরিত্রে কারা আছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেব-মিথুন অভিনীত ‘প্রজাপতি’ সিনেমাটি। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে সেটি। দেব-মিঠুনের বাবা-ছেলে চরিত্রের অভিনয়কে দারুণভাবে গ্রহণ করে ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর