শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজিবি

প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

সংবাদদাতা, ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের রোনঘাট বিএসএফের দখল থেকে প্রায় ৫ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ মুক্ত করেছে বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ।

তিনি বলেন, মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। নদীর ৪ দশমিক ৮ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এতদিন বাংলাদেশের নাগরিকদের নদীতে কোন রকম কাজ কর্ম যেমন, মাছ ধরা বা প্রয়োজনীয় কাজ করতে বাধা দিতো। সম্প্রতি বিষয়টি উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি বাংলাদেশের দখলদারত্ব প্রতিষ্ঠা করেছে।

লে. কর্নেল আজিজুস শহীদ আরও বলেন, এখন থেকে বাংলাদেশের অধিবাসীরা নদীর সবকিছু ভোগদখল করতে পারবে। পরে বিজিবি পক্ষ থেকে সাংবাদিকদের নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছেন এবং কেউ কেউ গোসলও করছেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর