শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

আসামে কয়লা খনিতে বন্যার পানি, ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বন্যার পানি প্রবেশ করায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের একটি প্রত্যন্ত জেলা দিমা হাসাওয়ের একটি কয়লা খনিতে নয় শ্রমিক আটকা পড়েছেন, তাদের মধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।-খবর তোলপাড়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছতে রাতভর কাজ করেছেন। প্রতিবেদনে বলা হয়, রাতভর উদ্ধারকারী দলগুলো খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে। খনির ভেতরে মোট নয়জন শ্রমিক আটকে ছিলেন।

স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দল এখন পর্যন্ত তিনটি মৃতদেহ দেখতে পেয়েছে কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবার থেকে খনির ভেতরে আটকা পড়া ওই নয়জনকে উদ্ধারে সেনাবাহিনী ডুবুরি, হেলিকপ্টার ও ইঞ্জিনিয়ার মোতায়েন করেছে।

দিমা হাসাও জেলা পুলিশের প্রধান মায়াঙ্ক কুমার রয়টার্সকে বলেন, ‘গতকাল (সোমবার) লোকগুলো খনির ভেতরে পানিতে আটকা পড়েন। পানির উৎস খনির ভেতরেই ছিল। তারা সম্ভবত কোনো প্রবাহে আঘাত হেনেছিলেন আর সেখান থেকে পানি বের হয়ে তাদের ডুবিয়ে দেয়।’

কুমার আরও জানান, সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর উদ্ধারকারী দলগুলো আটকা পড়া খনি শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, উদ্ধার কর্মীরা দড়ি, ক্রেন ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বড়, খাড়া গর্তের একটি খনির মুখে দাঁড়িয়ে আছেন।

ভারতের উত্তরপূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোর কয়লা খনিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। ২০১৯ সালে এ ধরনের বড় একটি ঘটনায় প্রতিবেশী রাজ্য মেঘালয়ে একটি অবৈধ খনিতে কাজ করার সময় জীবন্ত অবস্থায় চাপা পড়ে ১৫ খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর