শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

২৫ দিনে রেমিট্যান্স এলো ১৬৭ কোটির মার্কিন ডলার

প্রকাশের সময়: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ২০ হাজার ৪৪৫ কোটি ৯৮ লাখ টাকা এবং গড়ে প্রতিদিন দেশে এসেছে ৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এ তথ্য থেকে এসব জানা গেছে।-খবর তোলপাড়।

২০২৫ সালের প্রথম মাস জানুয়ারিতে কমেছে রেমিট্যান্স প্রবাহ, গত বছরের শেষ মাস ডিসেম্বরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১৬ কোটি ডলার। জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

নতুন বছরে প্রথম মাসে সাপ্তাহিক হিসেবে রেমিট্যান্স পাঠানোর তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ১২ থেকে ১৮ জানুয়ারি প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪০ কোটি ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর বছরের প্রথম ৪ দিনে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা।

বিগত বছরে মাসিক হিসেবে রেমিট্যান্স পাঠানোর তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর