শিরোনাম
স্বাগতম:
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সংবাদদাতা, চাঁদপুর:
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে বুধবার রাত ৩টা ৩০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। ফেরি কপোতাক্ষ ও মহান্দা গাড়ি লোড নিয়ে শরীয়তপুর প্রান্তিকে নিরাপদে অবস্থা করছে। নদীতে কোনো ফেরি নোঙ্গরে নেই। কুয়াশার ঘনত্ব কমে গেলে যোগাযোগ স্বাভাবিক হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy