শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ক্যান্সারে মারা গেল অধ্যাপক শিল্পী খানম

প্রকাশের সময়: রবিবার, ২৬ মে, ২০২৪

সংবাদদাতা, জবি:
ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ আড়াই বছর লড়ে হার মানলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানম। ছবি: প্রতিনিধি

ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ আড়াই বছর লড়ে হার মানলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানম।

রোববার (২৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেয়া হয়।

অধ্যাপক শিল্পী খানমের স্বামী কাজী শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শিল্পী আমাদের রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।

বোন ম্যারো (অস্থি মজ্জা) ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী খানম। দেড় বছর আগে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতাল থেকে দেড় মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও অবস্থার উন্নতি ঘটেনি। দিনে দিনে সারা শরীরে ছড়িয়ে পড়ে ক্যানসার। চিকিৎসা খরচ চালাতে গিয়ে আর্থিক সংকটে পড়ে তার পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এককালীন আর্থিক সহযোগিতা দেয়া হলেও তা যথেষ্ট ছিল না।

অধ্যাপক শিল্পী খানমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কলা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘আমি মাত্রই শুনেছি আপার মৃত্যুর সংবাদটা। শুনে আমার হাত-পা কেঁপে উঠছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওনার চিকিৎসার জন্য টাকাও দিয়েছেন। সেটাও পৌঁছাতে পারলাম না। খুব খারাপ লাগছে। আমি আর কথা বলতে পারছি না।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, পিএইচডি এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর