শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

মেট্রোরেল চলাচল বন্ধ !

প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০২৪

সোমবার(২৭মে) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হবে। সোমবার (২৭ মে) সকালে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল।

গত শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।-খবর তোলপাড় ।

এর আগে উত্তরা-মতিঝিল মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) বিদ্যুতের তারে কখনো ঘুড়ি আটকে, আবার কখনো ফানুস আটকে গিয়েও পরিষেবা বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে মেট্রোর এ লাইনের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাটিতে গলদ দেখছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা।

তারা বলছেন, ওভারহেড ক্যাটেনারি প্রযুক্তিটি শত বছরের পুরনো। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের মেট্রো ব্যবস্থায় ব্যবহারের জন্য এ প্রযুক্তি আদর্শ নয়। থার্ড রেলের (ট্রেনে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, যেখানে রেললাইনের সমান্তরালে তৃতীয় একটি রেল পাত দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়) মতো প্রযুক্তি ব্যবহার করলে দুর্যোগ বা ঘুড়ি-ফানুস আটকে যাওয়ার মতো মানবসৃষ্ট কারণে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি এড়ানো যেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর