শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে চর অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে এবং চর এলাকার অবকাঠামো উন্নয়নে বিভিন্ন সরকারি দপ্তর সরোজমিনে চর গতিয়াশাম পরিদর্শন করেন।

বৃহস্পতিবার(২০ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ফ্রি ভেটেনারী মেডিক্যাল ক্যাম্প, উপজেলা স্থাস্থ্য বিভাগ কর্তৃক স্বাস্থ্য সেবা প্রদান ও নিত্যপ্রয়োজনীয় ফ্রি ঔষধ বিতরণ,সমাজসেবা অফিস কর্তৃক হতদরিদ্র মানুষকে আর্থিক সহায়তা প্রদান এবং যুব উন্নয়ন অফিস কর্তৃক বেকার যুব-যুবতীদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। এছাড়া রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইসরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার সামছুন্নাহার সাথী, কৃষি সম্প্রসারণ অফিসার হৈমন্তী রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা, রহমত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.শরীফ আহম্মদ,

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম খলীল আনোয়ারীসহ সকল কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে চরের কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, মসজিদসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং চরের মানুষের সাথে পরামর্শক্রমে চরে কৃষি বিপ্লবসহ উন্নয়ন পরিকল্পনা প্রনয়নের উদ্যোগ গ্রহন করেন। যা খুব দ্রুত সময়ে বাস্তবায়িত হবে বলে আশা ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

ব্যতিক্রমী ও ইতিবাচক এ উদ্যোগের ফলে চরে বসবাসকারী মানুষের মাঝে বেশ উদ্দীপনা পরিলক্ষিত হয় বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর