বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধে ভয়াবহ জ্বালানী সংকট : কুড়িগ্রামেই পরিবেশ বান্ধব জ্বালানীর অপার সম্ভাবনা! রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেফতার ৫, জুয়ার সরঞ্জামাদী উদ্ধার রাজারহাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি তেল শূন্য কুড়িগ্রাম: পাম্প রক্ষায় বাঁশের বেড়া, বন্ধ দুই ফিলিং স্টেশন, ভোগান্তিতে কৃষক ও চালক বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা ঢাকাসহ সারা বাংলাদেশে তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি কুমিল্লা থেকে কুড়িগ্রামে এসে বিয়ের দাবিতে সন্তানদের নিয়ে দুই স্ত্রীর বৈবাহিক স্বীকৃতি ও ভরণপোষণের দাবি কুড়িগ্রাম খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান কাঁঠালবাড়ি-বাংটুরঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

উলিপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা, উলিপুর (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টায় পৌরসভার রামদাস ধনিরাম হাজিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ওই এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে নুরুজ্জামান (৬২) ও মৃত খমির উদ্দিন ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান (৫০)।

জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রামদাস ধনিরাম হাজিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ৭০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত দুইজনকে উলিপুর থানায় সোপর্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিলেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর