রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কুড়িগ্রাম সরকারি কলেজে ফরম পূরণের টাকা ফেরত দিলো মাকসুদ, আকাশ জড়িত নন

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছে ওই কলেজের মাস্টার্স শেষ বর্ষের সাধারণ ছাত্র মাকসুদ। তিনি এক ভিডিও বার্তায় টাকা নেয়ার বিষয়টি কলেক কতৃপক্ষ ও পুলিশের সামনে স্বীকার করেছেন।

মাকসুদ মাস্টার্স শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে। তবে কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আকাশ টাকা নেননি বলে দাবি জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসানের।

এর আগে মঙ্গলবার বিকেলে সরকারি কলেজ শাখার ছাত্র দলের আহবায়ক আকাশকে ফরম পূরণের টাকা নেয়ার অভিযোগে তাকে আটক করে রাখে ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পরে জানা যায়, ৩৭ জন অর্সাস পড়ুয়া ছাত্রদের কাছ থেকে ফরম পূরণের টাকা মাকসুদ নামের এক শিক্ষার্থী নিয়েছিল।

ভিডিওতে মাকসুদকে বলতে শোনা যায়, ৩৭ জন শিক্ষার্থীর কাজ থেকে তিনি টাকা নিয়েছেন। পরে প্রশাসনিক জটিলতার কারণে ফরম পূরণ করতে পারেননি তিনি। পরে বাড়ি থেকে টাকা নিয়ে এসে কলেজ কতৃপক্ষ ও পুলিশের সামনে সবাইকে ফেরত দিয়েছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল ইহছান জানান, সরকারি কলেজে ফরম পূরণের টাকাটি কলেজ শাখার আহবায়ক নেননি। মাকসুদ নামের এক শিক্ষার্থী নিয়েছিল, সে স্বীকার করেছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, সরকারি কলেজের বিষয়টি কলেজ কতৃপক্ষ দেখছেন। এছাড়াও কেউ যদি কোন লিখিত অভিযোগ করেন, তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর