শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে জাকের পার্টির কেন্দ্রীয় মিশন সভা ও ইফতার মাহফিল

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
Oplus_131072


আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুরে জাকের পার্টির কেন্দ্রীয় মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নে উমানন্দ আব্দুর রহমানের বাড়িতে উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উরসে খাস ২০২৫ উপলক্ষে মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি তৈয়ব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি সাহেব আলী, মিশন প্রধান হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাও. মো. রাকিবুল হাসান আনছারী। যুগ্ন মিশন সদস্য হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট পঞ্চগড় জেলা সভাপতি মাও. মো. তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আনোয়ার হোসেন।

এ ছাড়াও জেলা জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি এটিএম জহুরুল ইসলাম, জাকের পার্টি জেলা যুব ওলামা ফ্রন্টের সিনিয়র সভাপতি মাও. রফিকুল ইসলাম, জাকের পার্টি জেলা যুবফ্রন্টের সভাপতি মশিউর রহমান চাঁদ, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, জাকের পার্টি জেলা সড়ক ও পরিবহন ফ্রন্টের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি ইউসুফ মাহমুদ, সাধারণ সম্পাদক সাজাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, শান্তি ও স্থিতিশীলতার তাগিদ জানানো হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর