শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শহীদ সেলিমের কন্যা সন্তানের আশা পূরণ হলো ঠিকই, তবে দেখতে পারলেন না

প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫

শনিবার (৮ মার্চ)সন্ধ্যা ৭টায় ঝালকাঠি শহরের একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন শহীদ সেলিমের স্ত্রী সুমি আক্তার।-খবর তোলপাড়।

পরিবারের সদস্যরা জানান, সেলিমের চাওয়া ছিলো তার যেন প্রথম কন্যা সন্তান হয়। অপরদিকে সেলিমের ডাক নাম রমজান। তাই বাবার চাওয়া এবং রমজান মাসে জন্ম নেয়ায় এ শিশুটির নাম রাখা হয়েছে ছিদরাতুল মোনতাহার রোজা। আর এই রোজার মুখ দেখেই সবাই যেন আজ শহীদ সেলিমকে খুঁজে বেড়াচ্ছেন। তবে বাবার অবর্তমানে এই শিশুর ভবিষ্যৎ নিয়ে দুঃচিন্তায় মা সুমী আক্তার। তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।

রোববার (৯ মার্চ) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমা ও পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ প্রশাসনের কর্মকর্তারা ক্লিনিকে যান শহীদের এ নবাগত সন্তানকে দেখতে। ফুল-মিষ্টি উপহার দেয়ার পাশাপশি স্থানীয় প্রশাসন শিশুসহ শহীদ পরিবারকে অব্যহত ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

ঝালকাঠির নলছিটি উপজেলার সেলিম তালুকদার ঢাকার বিজিএমইএ বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর ১৮১ ব্যাচে অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড মার্চেন্ডাউজিং বিভাগ থেকে অনার্স পাস করেন। ভর্তির অপেক্ষায় ছিলেন মাস্টার্সে। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ মাল্টিফ্যাবস লিমিটেড কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনার পদে চাকরি করতেন। মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন ঢাকার বাড্ডার লিংক রোড এলাকায়।

গত বছরের ১৮ জুলাই আন্দোলনে অংশ নিয়ে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন সেলিম। পরে ৩১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তখন স্ত্রী সুমী আক্তার ছিলেন অন্তঃসত্ত্বা।

ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামের মো. সুলতান তালুকদারের সন্তান সেলিম তালুকদার ছিলেন মা-বাবার একমাত্র ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর