রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে শব্দদূষণের দায়ে ৭ যানবাহনের চালককে জরিমানা, জব্দ ১০ হাইড্রোলিক হর্ন কুড়িগ্রামে রমজানের ফজিলত ও তাৎপর্যের উপর আলোচনা ও ইফতার অনুষ্ঠিত কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইরানে নিহত-আহতদের স্মরণে বিনামূল্যে ৪ শতাধিক মানুষকে ইফতার বিতরণ রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি

কুড়িগ্রামে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের সাথে মতবিনিময় সভা আজ দুপুরে জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাউবোর রংপুর জোনের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, পাউবোর রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, পাওয়ার চায়নার প্রতিনিধি কনসালটেন্ট মকবুল হোসেন ও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মতিন ফারুকী,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু।

এসময় চায়না প্রতিনিধি জানান আমরা দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি।

এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মতামত পাউবো কতৃপক্ষ মনোযোগ দিয়ে শুনে তা লিখিত আকারে লিপিবদ্ধ করেন।

এসময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু জানান জনগণের মতবিনিময় নামে আর কালক্ষেপণ না করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।

মতবিনিময় সভায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন আমরা আর কত দিন এই তিস্তা ভাঙ্গনে ক্ষয়ক্ষতির স্বীকার হবো। আমরা এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দ্রুত উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্ট কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর