শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ওমান ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে বাংলা‌দে‌শিদের জন্য

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

বাংলাদেশি নাগরিকদের জন্য আংশিকভাবে ভিসা চালু কর‌বে ওমান। দেশ‌টি ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌তে পা‌রে। বুধবার (২৯ মে) টাইমস অব ওমান এক প্রতি‌বেদ‌নে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

‘বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান’র সভাপতি সিরাজুল হককে উদ্ধৃত করে প্রতি‌বেদ‌নে বলা হ‌য়, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে।-খবর তোলপাড় ।

ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে- ফ্যামিলি ভিসা, জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা, চি‌কিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিসিয়াল ভিসা।

প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করে ওমান। সে সময় রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছিল, সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।

তবে কী কারণে ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছিল তখন তা আরওপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জা‌নি‌য়ে‌ছিল, ভিসা প্রদান ব‌ন্ধের এই প্রক্রিয়া‌টি ‘অস্থায়ী’।

আরওপির বিবৃতিতে বলা হয়েছিল, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর