শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চুরির গরু মিলল বিএনপি নেতার গোয়ালে

প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫


সংবাদদাতা, নওগাঁ:

নওগাঁর আত্রাই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে বগুড়ার কাহালু উপজেলার এক বিএনপি নেতার গোয়াল থেকে ১৩টি গরু উদ্ধার হয়েছে। সাম্প্রতিক কয়েকটি গরু চুরির পরিপ্রেক্ষিতে পুলিশের হাতে গ্রেপ্তার এক ব্যক্তির দেওয়া তথ্যে এসব গরু উদ্ধার হয়।

রবিবার (২৩ মার্চ) দুপুরে নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এর মধ্যে পাঁচটি গরুই আত্রাইয়ের নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের। অন্য গরুগুলোর মালিকের সন্ধান করছে পুলিশ।

তিনি বলেন, ১৪ মার্চ আত্রাইয়ের মোরশেদ আলী শেখের গোয়াল থেকে ৮টি গরু চুরি হয়। এ ঘটনায় পুলিশের অভিযানে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামাণিক শনিবার আত্রাই থেকে গ্রেপ্তার হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) এর বাড়িতে পাওয়া যায় ১৩টি চোরাই গরু। এগুলোর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে।

গ্রেপ্তার ছোটনের বাড়ি আত্রাইয়ের মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। আত্রাই থানার ওসি সাহাব উদ্দীন বলেন, নৈদিঘী গ্রামের মোরশেদ আলী গরু চুরির ঘটনায় থানায় মামলা করেন। অনুসন্ধানে নেমে পুলিশ দিঘীরপাড় বাজার থেকে ছোটনকে শনিবার সন্ধ্যায় আটক করে। রাতে তাকে জিজ্ঞাসাবাদে গরু চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই তাকে নিয়ে বগুড়ার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আব্দুল গফুর শাহের (৪০) বাড়িতে অভিযান চালানো হয়।

আব্দুল গফুর শাহ কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এসব বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ মোবাইল ফোনে বলেন, ইতোমধ্যে গফুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বিকেলের মধ্যেই এটি কার্যকর হবে।

আত্রাই থানার ওসি সাহাব উদ্দীন বলেন, গ্রেপ্তার ছোটনের বিরুদ্ধে আরেকটি চুরির মামলা রয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গরু চুরিতে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর