বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধে ভয়াবহ জ্বালানী সংকট : কুড়িগ্রামেই পরিবেশ বান্ধব জ্বালানীর অপার সম্ভাবনা! রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেফতার ৫, জুয়ার সরঞ্জামাদী উদ্ধার রাজারহাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি তেল শূন্য কুড়িগ্রাম: পাম্প রক্ষায় বাঁশের বেড়া, বন্ধ দুই ফিলিং স্টেশন, ভোগান্তিতে কৃষক ও চালক বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা ঢাকাসহ সারা বাংলাদেশে তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি কুমিল্লা থেকে কুড়িগ্রামে এসে বিয়ের দাবিতে সন্তানদের নিয়ে দুই স্ত্রীর বৈবাহিক স্বীকৃতি ও ভরণপোষণের দাবি কুড়িগ্রাম খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান কাঁঠালবাড়ি-বাংটুরঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কুড়িগ্রামে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সংবাদদাতা ,কুড়িগ্রাম :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু দুই শিশু হলো কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) এবং একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা দুইজন মামাতো-ফুফাতো ভাই–বোন। রবিবার সন্ধ্যায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

মৃত্যু শিশু রিয়া মণির দাদা শামসুল ফকির জানান, দুপুরে আতিকুর রহমান তার দাদার সাথে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সাথে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। খেলতে খেলতে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে মারা যায়।

রিয়া মণির ফুপা ইছামুদ্দিন জানান,দুপুরের পর থেকে দুইজনকে পাওয়া যাচ্ছিল না। তাদেরকে অনেক খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের ভাসতে দেখতে পাওয়া যায়। মৃত্যু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়ে সুরুতহাল রিপোর্ট করেছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর