বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

সংবাদদাতা,কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলার গণমাধ্যমকর্মীদের সাথে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন “কুড়িগ্রাম দেখতে চাই” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ ওএফসি হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সংগঠক মুকুল মিয়া,মোজাম্মেল হক বাবু,মাওলানা দিনার মিনহাজ,মাসুম মিয়া,আসাদুজ্জামান আসাদ,গোরাম রসুল রনি,আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

প্রধান অতিথির সাথে কুড়িগ্রাম জেলার মূল ধারার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে বলেন,আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি প্রয়োজন বোধ করলে জোটগত ভাবে নির্বাচনে অংশ নেবার সম্ভাবনা রয়েছে। যা সময়ে বলে দেবে বলে জানান। এছাড়াও তিনি জেলার সমস্যা ও সমাধান চিহ্নিত করে তা থেকে উত্তোরণের বিষয়ে আলোচনা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হলো: জেলার ভয়াবহ ভাবে মাদক ছড়িয়ে পড়া,চিকিৎসক সংকট,অনুন্নত শিক্ষা ব্যবস্থা,নদী ভাঙ্গন,কর্মসংস্থান সৃষ্টি,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,দেশে নামে-বেনামে অনলাইন,পত্রিকা,আইপি টিভি বন্ধ,শিক্ষক এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা বন্ধ করা,গণমাধ্যকর্মীদের ন্যায্য বেতন ভাতা প্রদান, স্থানীয় প্রশাসনের সাথে জেলার গণমাধ্যমকর্মীদের সম্পর্ক অবনমনসহ দুর্নীতি রোধ এবং জেলাকে এগিয়ে নিতে আগামী বাজেটে কুড়িগ্রামে স্পেশাল বরাদ্দের দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর