রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

ফের নতুন সংসার গোছাতে চলেছে মাহিয়া মাহি!

প্রকাশের সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আবারও নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।

বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই ভক্তদের মাঝে হাজির হন তিনি। তার ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। এবার এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।-বিনোদন তোলপাড়।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে ফেসবুকে এক পোস্টে মাহিয়া মাহি লেখেন, ‘খুব সুন্দর একটা সংসার গুছাবো ঠিকাছে। কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য।’

অভিনেত্রী লিখেছেন, ‘কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপল গুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবোনা, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।’

শেষে তিনি উল্লেখ করেছেন, ‘সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক প্রচন্ড মায়া যেনো থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে, যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।’

প্রসঙ্গত, গত বছরের ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে মাহিয়া মাহি তার ব্যবসায়ী স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন। তারপর থেকে ছেলে সন্তানকে নিয়ে একাই আছেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর