শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে জেলা স্বাস্থ্যবিভাগের দুর্নীতি ও নানা অনিয়ম নিয়ে এনসিপির যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদের প্রেস ব্রিফিং

প্রকাশের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ রোববার (৬ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলার আড়ইশ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অনিয়ম, পরিস্কার পরিচ্ছন্নতার অভাব ও চিকিৎসক এবং ওষুধ সংকটসহ নানা অনিয়ম, দুর্নীতি এবং সমস্যা হাসপাতালে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন।

এরপর তিনি সেখানকার নানা অসঙ্গতি নিয়ে হাসপাতালের তত্বাবধায়কের সাথে কথা বলেন। একই সাথে তিনি এরপর জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সেখানকার স্বাস্থ্যসেবার সার্বিক খোঁজ খবর নেন।

হাসপাতাল ও সিভিল সার্জন অফিস পরিদর্শন শেষে ড. আতিক মুজাহিদ সিভিল সার্জন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন।

তিনি বলেন, হাসপাতালে দালালরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনে ছাত্রদের সেবক দল গঠন করে দালালমুক্ত করা হবে। চিকিৎসক সংকটসহ ওষুধ ও প্রয়োজনীয় অন্যান্য সমস্যা নিয়ে খুব দ্রুততম সময়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে সমাধান করার চেষ্টা করা হবে। নইলে সকলকে নিয়ে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারী দেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদসহ ছাত্ররা।#০১৭১৯০২৬৭০০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর