শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত‌্যা!

প্রকাশের সময়: শনিবার, ১ জুন, ২০২৪

মৃনাল কান্তি রায়, লালমনিরহাট:

লালমনিরহাটের হাতীবান্ধায় ৪ মাস বয়সী মেয়েকে হত্যার পর মা বিষ পান করে আত্মহত‌্যা করেছে।

শনিবার দুপুরে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার আকবর আলীর স্ত্রী রুজিনা বেগম (৪৫) প্রথমে তার ৪ মাস বয়সী বাচ্চা জান্নাতুল ফেরদৌসীকে বিষ পান করিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেই বিষ পান করে আত্মহত‌্যা করেন।

কি কারণে রুজিনা বেগম তার মেয়েকে হত্যার পর নিজে আত্মহত‌্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। তবে পারিবারিকভাবে দাবি করা হচ্ছে রুজিনা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা ও একটি আত্মহত‌্যার মামলা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কি কারণে এমন ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর