সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ঘোষণা করল বাংলাদেশ ‘এ’ দল

প্রকাশের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নিউজিল্যান্ড ‘এ’ দলের সাথে দ্বি-পাক্ষিক সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শনিবার (২৬ এপ্রিল) স্কোয়াডটি ঘোষণা করা হয়।-খবর তোলপাড়।

বিসিবির ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে দীর্ঘদিন পর ফিরেছেন পেসার এবাদত হোসেন। এছাড়া রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। তবে এই দলে জায়গা হয়নি সৌম্য সরকারের।

আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর