শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ফেনীর জেলা আওয়ামীলীগের দু’নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫


সংবাদদাতা, ফেনী:

ফেনী জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাজাহান সাজুকে গতকাল সোমবার রাত ৯টায় ফেনীর জেল রোড়ে সমবায় সুপার মার্কেটের নিজ চেম্বার থেকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। তিনি ২০২৪ সালে ৫ আগষ্টের ছাত্র হত্যা ও বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামী।

থানা সুত্রে জানা গেছে,২০২৪ সালের ৫ আগষ্ট ট্রাংক রোড়ে ছাত্র জনতা ওপর হামলার মামলায় এড.শাহজাহান সাজু একজন আসামী। তিনি জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং দাগনভূঞাঁ উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি সাবেক সাংসদ প্রয়াত জয়নাল হাজারীর ঘনিষ্ট সহচর হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ আগষ্ট ছাত্র জনতা হত্যার পর আওয়ামীলীগ আইনজীবিদেরকে নিয়ে আদালত চত¦রে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে মিছিল মিটিং করেছেন।

এ দিকে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নাসির উদ্দিন বাহার আদালতে আত্মসর্মপন কওে আদালতে জামিন চাইতে আসলে জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি ২০২৪ সালে ৫ আগষ্ট মহিপালে ছাত্র হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী। উভয়কে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশের ভ্যান গাড়ীতে উঠার সময় এডভোকেট শাহজাহান সাজু সাংবাদিকদের উদ্যেশে বলেন, আমাকে আমার চেম্বার থেকে কোন ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হয়েছে। আন্দোলনের ৯ মাস পর আমাকে গ্রেফতার করা হলো। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। যাওয়ার সময় তিনি জয়বাংলা শ্লোগান দিয়ে জেল হাজতের দিকে যান।

এ ব্যাপারে ফেনী মডেল থানা ওসি মোহাম্মদ শামছুজ্জামান জানান, তারা উভয়ে ৫ আগষ্ট ছাত্র হত্যা চেষ্টা মামলা ও বিস্ফোরক মামলার একজন এজাহারভুক্ত আসামী। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে দু’জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর