রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফেনীতে ডিবির হাতে ৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

কামরুল হাসান লিটন, ফেনী:

ফেনীতে মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ৯ কেজি গাঁজাসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম পাঁছগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকা থেকে তাদেরকে আটক করেছে।

জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, ফেনী থেকে নোয়াখালীমুখী একটি সিএনজি করে মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম নোয়াখালী সড়কের তেহমুহনীর কাজী বাড়ীর উত্তর পাশে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সিএনজি চালক ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩৬),গাড়ীতে থাকা ভোলা জেলার চরফ্যাশান উপজেলার ইসলাম বারীর ছেলে আবু ছায়েদ(৩০), লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মোঃ সেলিমের ছেওে মোঃ আকবর প্রকাশ হ্রদয়(২০)কে আটক করেছে। তাদের সাথে থাকা ৩ টি পৃথক ব্যাগ থেকে ৯কেজি গাঁজা উদ্ধার করেছে।

এ ঘটনায় মাদক বহনে ব্যবহ্নত সিএনজি ফেনীঃ থÑ ১১Ñ৭০৭৩ জব্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, আটককৃতরা ছাগলনাইয়া থেকে গাঁজা গুলো নোয়াখালীর উদেশ্যে নিয়ে যাচ্ছিল। তারা দীর্ঘদিন মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর