ফেনীতে টাকার জন্য মাদকাসক্ত মাকে ৭ কোপ দিল ছেলে
কামরুল হাসান লিটন, ফেনী:
ফেনীতে মাদকাক্ত ছেলে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে মাকে দা দিয়ে সাত কোপ দিয়েছে। মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে মমতাময়ী মা। চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো অসচেতন হয়ে মা চিকিৎসারত অবস্থা রয়েছেন।
ফেনীর ছাগলনাইয়া উপজেলা দক্ষিণ সতর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। জানা গেছে, মাকে কুপিয়ে পালানোর সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে মামুন (৩০) নামে এক যুবক। পরে তাকে আটক করে গ্রামবাসী গণপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁেছ। এলাকাবাসী ওই যুবককে পুলিশে সোর্পদ করেন।
সফিক আহম্মেদ নামে এক স্থানীয় ব্যক্তি বলেন, মামুনকে আমরা ধরেছি। সে সকাল আনুমানিক ১২টার দিকে তার মা লায়লা বেগম(৪৫)কে ঢেকে নিয়ে গিয়ে রুটি বানানোর কথা বলে ঘরে ঢুকায়। পরে দরজা বন্ধ করে মামুন মায়ের কাছে টাকা চাইলে টাকা না পেয়ে সে উত্তেজিত হয়ে হাতের কাছে পাওয়া দা দিয়ে মায়ের মাথায় ৭টি কোপ দেয়। এতে মায়ের চিৎকারে বাড়ীর প্রতিবেশীরা ঘরের দরজা খুলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এ সময় মামুন পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে এবং রশি দিয়ে গাছের সাথে বেধেঁ মারধর করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মামুনকে আটক করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। রক্তাক্ত অবস্থায় মা লায়লা বেগমকে প্রথমে ফেনী সদর হাসপাতালে আনলে ডাক্তার তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করে। বর্তমানে সেখানে চিকিৎসা নিলেও তার অবস্থা আশংকাজনক বলে ডাক্তার জানিয়েছেন।
এ দিকে মামুনকে ছাগলনাইয়া থানার পুলিশ আটক থানায় নিয়ে আসে। ছাগলনাইয়া থানা ওসি মোঃ নজরুল ইসলাম কালেরকন্ঠকে জানান, ঘটনা সত্য। আমরা ইতিমধ্যেই ওই ছেলেকে থানায় নিয়ে এসেছি। তার মা লায়লা বেগমকে চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।









Chief Editor-Dipali Rani Roy