শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে সাংবাদিকদের রিপোর্টিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীল সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল-১৯,
ও ফ্রী প্রেস আনলিমিটেড এর অর্থায়নে এনজিও সংস্থা লাইট হাউজের বাস্তবায়নে বুধবার (১৪ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের টেরেডাস হোমস সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

লাইট হাউস আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন এনজিওটির প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশিদ।

আয়োজিত এ কর্মশালায় প্রকল্পের সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

কর্মশালায় বক্তব্য দেন লাইট হাউজের প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশিদ, দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, জেন্ডার সম্মতি উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ সাঈদ আশরাফুল ইসলাম সহ আইসিটি প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম ও সাংবাদিক জাকির হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য, দুর্যোগের সময় রিপোর্ট করার সময় যেসব বিষয় বিবেচনা করা প্রয়োজন, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন ও জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ প্রতিবেদনে সাংবাদিক এবং সিএসও-এর ভূমিকা সহ জেন্ডার-সংবেদনশীল প্রতিবেদনের জন্য অ্যাপ/ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।

এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৫ জন সংবাদকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর