সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময়
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

হানিমুনে বউয়ের সঙ্গে মা, প্রভার স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড়

প্রকাশের সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় নায়িকা সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও সরব থাকেন। মাঝেমধ্যে এমন সব স্ট্যাটাস দিয়ে থাকেন তিনি, যার কারণে তার ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এ নায়িকা।-বিনোদন তোলপাড়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাদিয়া জাহান প্রভা। সেই পোস্টে নায়িকা লিখেছেন— ‘হানিমুনেও নাকি মাকে নিয়ে যেতে হয়। বাইরে গেলে মার হাত ধরে ঘুরতে হয়। আর বউয়ের রান্না ভালো হলে, সেই তরকারির পাতিলটাই উলটে ফেলে দেওয়া হয়।’

নায়িকা প্রভার এমন বক্তব্য নেটিজেনদের বুঝতে খুব একটা সময় লাগেনি। তারা ধরেই নিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া র‌্যাব কর্মকর্তা পলাশ সাহার মা আরতি সাহার কথাই বলেছেন তিনি।

প্রভার এ পোস্ট নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। অনেকেই প্রভার পোস্টে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ আবার পলাশ সাহার মায়ের পক্ষেও কথা বলেছেন—পুরো ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয়।

এক নেটিজেন লিখেছেন—বউ মানেই তো শুধু রাতের মানুষ না। এই কথা আরও আগে বলা দরকার ছিল। আরেক নেটিজেন লিখেছেন—ছেলে বড় হলেও কিছু মা ছেলেকে ছোটই রাখেন, যার ফল এমন মর্মান্তিক হয়।

র্যাব কর্মকর্তা পলাশ সাহার মৃত্যু আত্মহত্যা হিসেবে জানা গেলেও সামাজিক মাধ্যমে এ মৃত্যুর পেছনে পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপেই প্রধান কারণ বলে মনে করেন নেটিজেনরা। এখনো সেই বিতর্ক— বউ-শাশুড়ির যুদ্ধ। এটা যেন ঘরে ঘরে নিত্যসঙ্গী। সংসারে বউ ও শাশুড়ির ভূমিকা একজন দায়িত্ববোধ পুরুষের দুই নৌকায় পা রেখে নদী পাড়ি দেওয়া।

পলাশ সাহার মৃত্যুর পর তার স্ত্রী সুস্মিতা সাহা বলেছিলেন, ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার রান্না ওর খুব ভালো লাগত, তাই শাশুড়ি রান্না বন্ধ করে দিল। তিনি বলেন, শাশুড়ি চেয়েছিলেন ছেলে বিয়ে করুক, সন্তান হোক; বউ সন্তান নিয়ে থাকুক আর উনি ছেলেকে নিয়ে থাকবেন। সুস্মিতা আরও বলেন, ‘আমি বলতাম বউকে কি শুধু রাতে ভালোবাসার জন্য বিয়ে করে? বউয়ের শখ-আহ্লাদ কিছুই থাকবে না?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর