শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫


উজ্জ্বল রায়,নড়াইল:

নড়াইলের কালিয়া উপজেলায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাব্বি শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার পোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি শেখ উপজেলার খড়রিয়া গ্রামের ইমরান শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী এক তরুণীর সঙ্গে মামলার প্রধান আসামি রাব্বির মোবাইল ফোনে পরিচয় হয়। এর কিছুদিন পরে সে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে (১৮ এপ্রিল) রাতে উপজেলার খড়রিয়া গ্রামে রাব্বির বন্ধু শাহিনের (২৭) বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তরুণীর মা ধর্ষণের বিষয় জানতে পেরে (২০ এপ্রিল) রাব্বি শেখ এবং শাহিনের বিরুদ্ধে কালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গত সোমবার (১৯ মে) বিকেলে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পোল বাজার এলাকা থেকে রাব্বিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, র‍্যাব ও থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে অভিযান চালিয়ে আসামি রাব্বি শেখকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর