রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কুড়িগ্রামে ভুমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা

প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে ।

রোববার (২৫ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা জামায়াতে সেক্রেটারী মাও. নিজাম উদ্দীন, সাংবাদিক আশরাফুল হক রুবেল প্রমুখ।

আলোচনা সভা শেষে কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমি মেলা ও সুবিধা ভোগীদের সালিশের জন্য একটি কাচারি ঘর উদ্বোধন করেন জেলা প্রশাসক
নুসরাত সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,ভুমি সেবা পেতে আপনারা ১৬১২২ নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন।অফিসে কেউ কোন প্রকার টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন। এবং যে টাকা দিবেন তার রিসিট গ্রহণ করবেন।এছাড়া অফিসে এসে কোন দালাল না ধরে সরাসরি কর্মকর্তা বা কর্মচারীদের সাথে কথা বলবেন।আপনারা যদি দালাল না ধরেন তাহলে এমনিতেই দালালরা অফিস আসা বন্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর