শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফেনীতে ফের কোটি টাকার উপরে ভারতীয় শাড়ি কাপড় জব্দ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

কামরুল হাসান লিটন,ফেনী:

ফেনীর বিজিবি ব্যাটেলিয়ন সীমান্ত এলাকায় আবারো কোটি টাকার উপরে চোরাচালানকৃত ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে। মঙ্গলবার(২৭ মে) জেলার ফুলগাজী ও পশুরাম উপজেলার

ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশান জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৭৬০ টাকা। জব্দকৃত মালামাল জেলা কাস্টমস্ অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পবিএ ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা ভারতীয় অবৈধ পন্য বাংলাদেশে এনে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর