শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

১৭ বছর পরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫


সংবাদদাতা, পিরোজপুর :

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়।

‎শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৭ টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮ টায় কোরআনখানী, সকাল ১০ টায় শোকর‍্যালি পরে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সিনিয়র সদস্য এ্যাড আবুল কালাম আকন, আহসানুল কবির লীন, পৌর বিএনপির সভাপতি শহিদুল্লাহ শহিদ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, যুব দলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি।

‎আলোচনা সভা শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব মিরাজ মোল্লা দোয়া মাহফিল পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর