রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চিলমারীর জোড়গাছহাট ও ঘাটে সেনাবাহিনীর অভিযান, স্বস্তি পেল জনসাধারণ

প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫


সংবাদদাতা, চিলমারী:

কুড়িগ্রামের চিলমারী উপজেলার বৃহত্তম হাট জোড়গাছ হাট ও ঘাটে সেনাবাহিনীর অভিযান। স্বস্তি পেল জনসাধারণ। চাঁদাবাজি ও অতিরিক্ত টোল তুললেই কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সেনাবাহিনী।

জানা গেছে, বিভিন্ন ভাবে হয়রানি, চাঁদাসহ হাট ও ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার কুড়িগ্রাম এর নেতৃত্বে একটি টিম বুধবার চিলমারীর বিভিন্ন পয়েন্টসহ জোড়গাছ হাট, ঘাট পরিদর্শন ও অভিযান পরিচালনা করেন। এসময় গরু, ছাগল হাট, কাঁচা বাজারসহ তোহা, চটি বাজারে অভিযান চালান।

চটি দোকানে অতিরিক্ত টোল নেয়া হচ্ছে বিক্রতারা অভিযোগ করেন, তার আগেই আদায়কারী, সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে ছটকে পড়ে। সেনাবাহিনীর অভিযানে হাটের ক্রেতা ও বিক্রেতারা স্বস্তি পান। এসময় বিক্রেতা আঃ রউফ বলেন, সেনাবাহিনী হাটে নামতেই অতিরিক্ত খাজনা নেয়া বন্ধ হয় এবং আদায়কারী কয়েকজন গা ঢাকা দেয়।

কয়েকজন ক্রেতা ও বিক্রেতা বলেন, সেনাবাহিনীর অভিযান সব সময় অব্যাহত থাকলে চাঁদাবাজরাও থাকবে না আর অতিরিক্ত খাজনাও তুলতে পারবেনা, তাহলে হাট তার ঐতিহ্য ফিরে পাবে। সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে এবং কয়েকদিনের মধ্যে চিলমারীতেও ক্যাম্প করা হবে বলে জানা গেছে। সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকায় স্বস্তি ফিরতে শুরু করছে জনসাধারণের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর