রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে প্রোটিন সমাহার শো-রুম উদ্বোধন

প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে একই ছাদের নীচে সকল প্রাণিজ আমিষের প্রোটিন সমাহার এর শো-রুম উদ্বোধন হয়েছে।

রোববার(১জুন) দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহোযোগিতায় ইফাদের অর্থায়নে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফারমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে ৩বছর মেয়াদি নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভেলুচেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় উপজেলার রাজারহাট বাজারের কলেজ রোডস্থ প্রেটিন সমাহার শো-রুম উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা আইসিটি অফিসার মো. রেজাউল হাসান, আরডিআরএস বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মো. ফেরদৌস হাসান ও বিজনেস ডেভলেপমেন্ট অফিসার নুরজাহান সোনালী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শো-রুম মালিক মো.মীর মোশাররফ হোসেন, প্রেসক্লাব রাজারহাট এর সেক্রেটারী প্রহলাদ মন্ডল সৈকত ও সাংবাদিক আনিছুর রহমান লিটন প্রমূখ।

এসময় প্রধান অতিথির মাধ্যমে শো-রুম মালিককে ২য় পর্যায়ে ২লাখ টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়।

এই শো-রুমে নিম্ন শ্রেনির মানুষ থেকে উচ্চবৃত্ত শ্রেণির মানুষ প্রানিজ আমিষ দুধ ডিম মাংস সর্বনিম্ন একশত গ্রাম পর্যন্ত ক্রয় করতে পারবেন বলে শো-রুম মালিক জানিয়েছেন।

শেষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত প্রকল্পের আওতায় রংপুর জেলার পীরগাছা ও কাউনিয়া রংপুর সদর, গাইবান্ধা সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এ প্রকল্প কাজ করছে এবং এসব শো-রুমে এককালীন ৬ লাখ টাকার অনুদান প্রদান করা হবে বলে আরডিআরএস বাংলাদেশ এর বিজনেস ডেভলেপমেন্ট অফিসার নুরজাহান সোনালী, জানিয়েছেন।

ভিডিও দেখতে ক্লিক করুন-
https://www.facebook.com/bdlivessports/videos/1358225372107702


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর