শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

৩৪টি গাঁজার গাছসহ চা‌ষি আটক

প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রাজীবপু‌রে ৩৪‌টি গাঁজার গাছসহ এক ব‌্যক্তি‌কে আটক ক‌রে‌ছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন)রাতে উপজেলার বালিয়ামারী মণ্ডলপাড়া এলাকার নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে আটক করা হয়। এ সময় তার বা‌ড়ির উঠা‌নে চাষ করা ৩৪‌টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

আটক গাঁজা চা‌ষির নাম সরফত আলীর (৫২), তি‌নি ওই এলাকায় সুরজদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সরফত আলী একজন গাঁজা চা‌ষি। তার বা‌ড়ি বেশ ক‌য়েকটা বা‌ড়ি‌র ভেত‌রে হওয়ায় প্রতি‌বে‌শিদের যাতায়াত ছিল না। ফ‌লে দীর্ঘ‌দিন ধ‌রে তি‌নি বা‌ড়ির উঠ‌া‌নে গাঁজা চাষ ক‌রে‌ আস‌ছেন। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে তার বা‌ড়ির উঠান থে‌কে বড় ও মাঝা‌রি সাইজের ৩৪‌টি গাঁজা গাছ জব্দ করা হয়। যার ওজন প্রায় ১৫ কে‌জি।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মণ্ডলপাড়া থেকে ৩৪টি গাঁজা গাছসহ সরফত আলীকে আটক করা হ‌য়ে‌ছে। বুধবার তা‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর