শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

২ বছর পর টেস্টে ফেরছেন ইবাদত, শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরছেন ইবাদত হোসেন। সব ঠিক থাকলে ১৭ জুন শ্রীলঙ্কার গলে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবেন এই পেসার। এর আগে তাঁর সর্বশেষ টেস্ট ছিল ২০২৩ সালের ১৭ জুন মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে।-খবর তোলপাড়।

বুধবার (৪ জুন) শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন ইনজুরি থেকে সেরে ওঠা ইবাদত। সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে (১৭ জুন) গলে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে (২৫ জুন) কলম্বোয়। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার প্রথমটি (২ জুলাই), দ্বিতীয়টি (৫ জুলাই) এবং শেষ ওয়ানডে হবে (৮ জুলাই) পাল্লেকেলেতে। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই দিবারাত্রির।

টি-টোয়েন্টি সিরিজও অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর