শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের ৫টি উপজেলায় সহস্রাধিক মুসল্লীর ঈদের নামাজ আদায়

প্রকাশের সময়: শনিবার, ৭ জুন, ২০২৫


হুমায়ুন কবির সূর্য:

সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের ৫টি উপজেলায় প্রায় সহস্রাধিক মুসল্লী ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। শুক্রবার ৬ জুন সকাল ৮ টার দিকে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। জেলার ৯টি উপজেলার মধ্যে রৌমারী, রাজিবপুর, চিলমারী, ভূরুঙ্গামারী এবং ফুলবাড়িতে এই জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লীরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে এজন্য পুলিশ বিভাগ থেকে আইন শৃংখলা রক্ষায় তৎপর ভূমিকা নিতে দেখা গেছে।

রৌমারীতে ঈদের নামাজ পড়ানোর ইমাম হিজবুল্লাহ বলেন, আমাদের পূর্ব পুরুষরা দীর্ঘ ১৬বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ ঈদের নামাজ আদায় করা হয়েছে।

ফুলবাড়ীতে ঈদের নামাজ শেষে ইমাম আমিনুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছি। আজকে আবহাওয়া অত্যন্ত ভালো থাকায় প্রায় আড়াই শতাধিক মুসুল্লি শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজে অংশ নিতে পেরেছেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান , সৌদির সাথে মিল রেখে সকাল ৮ টায় ঈদ উদযাপন করছে গয়টাপাড়ার মুসল্লিরা। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। শেষ পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলেপাড়া জামে মসজিদে ঈদ উদযাপন হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিয়েছি। সবাই যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সে ব্যাপারে পুলিশ প্রশাসন সচেষ্ট ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর