শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শতাধিক নিমগাছ রোপন

প্রকাশের সময়: শনিবার, ৭ জুন, ২০২৫

সংবাদদাতা, পিরোজপুর :

পিরোজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চলশি বাজারের ভারানি খালের পাশে কয়েক শতাধিক নিমগাছ রোপন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার টোনা ইউনিয়নের চলশি বাজারের খালের পাশে নিমগাছ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারন সম্পাদক মাহামুদুল হাসান শাহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চলশি বাজারের ভারানি খালের পাশে নিমগাছ রোপন কার্যক্রম শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা চলিশা বাজার এলাকা। ১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা বাজার সংলগ্ন খালটি কাটা হলে এর উদ্বোধন করতে আসেন তিনি। এখানে পানির পাম্প মেশিন চালাতে গিয়ে আহত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর। তার হাতে কাটাখাল এর পাশে কয়েক শতাধিক নিম গাছের চারা রোপন করা হবে।

তিনি আরো বলেন সাধারণ মানুষের যেনো ভালো কিছু হয় রাজনীতির বাহিরে গিয়েও সাধারণ মানুষের জন্য ভালো কিছু করা যায় সেই আদর্শকে ধারন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে। জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষেিজিয়াউর রহমান যে খালটি কেটেছিলেন সেই খালের পাশে কয়েক শতাধিক নিম গাছ রোপন করা করছি। আজ থেকে শুরু করে ৭ দিন ব্যাপী বৃক্ষ রোপন কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর