রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে স্বপ্ন সপের ডিলারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে। তিনি রাজারহাট স্বপ্ন সপের ডিলার ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার(১৬জুন) দুপুর দেড়টায় নাজমুল হোসেন (৪২) উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কাচারিপাড়া গ্রামে বাড়িরপাশে জমিতে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ের পথিমধ্যে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাজমুল হোসেন ওই গ্রামের মৃত জাহেদুল ইসলামের ছেলে।

বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর