শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মদিন পালিত

প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫

সংবাদদাতা, পিরোজপুর :

পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে জেলা ডা.জুবাইদা রহমান পরিষদ। আজ বুধবার দুপুর ১টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা শাখা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা আহ্বায়ক শাম্মি আক্তার রশ্নী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পিরোজপুর জেলার আহ্বায়ক ডা. সিকদার মাহমুদ হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলার সদস্য সচিব ডা. মাহবুবা ফেরদৌসি মিথুন।

অনুষ্ঠানে বক্তারা ডা. জুবাইদা রহমানের মানবিক অবদান ও কর্মনিষ্ঠার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

ডাক্তার জুবায়দা রহমানের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই সহস্রাধিক বৃক্ষরোপন করবে ডা. জুবায়দা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর