শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রংপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে তারুণ্যের উৎসব শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫


পিআইডি, রংপুর:

রংপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে ও বেগম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটির সহযোগিতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০শে জুন) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মহাপরিচালক বলেন, চলচ্চিত্র ও শিল্পচর্চা একটি জাতির চিন্তা-চেতনা, সংস্কৃতি ও সামগ্রিক মূল্যবোধের প্রতিচ্ছবি। চলচ্চিত্র শুধু বিনোদনই নয়, এটি সমাজ বদলের শক্তিশালী মাধ্যম। অনেক সময় আমরা ফিল্মকে শুধু শখের জায়গা হিসাবে দেখি, অথচ এটি যদি পেশা হিসাবে গ্রহণ করা যায়, তাহলে অনেক সামাজিক প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। পেশাদারিত্ব চলচ্চিত্রের মাধ্যমে সমাজকে প্রভাবিত করা, জনসচেতনতা তৈরি এবং ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটি প্রসঙ্গে তিনি বলেন, এই সোসাইটিকে আমরা এমন একটি মুক্ত প্ল্যাটফর্মে দেখতে চাই, যেখানে শিক্ষার্থীরা শিল্পের ভাষায় সমাজের কথা বলবে ও ভাবনার জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই সোসাইটি শিল্পচর্চাকে আরও প্রসারিত করবে। শিক্ষার্থীরা গবেষণা ও সৃজনশীলতায় আগ্রহী হবে এবং চলচ্চিত্রকে একটি সচেতনতার হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে। শহিদ আবু সাঈদ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর আত্মত্যাগ সকলের অনুপ্রেরণা। এই আত্মত্যাগ কখনই যেন বৃথা না যায়, সেজন্য তাঁর স্বপ্ন ও লড়াইকে আমাদের কাজ ও চিন্তার প্রতিটি স্তরে প্রতিফলন ঘটাতে হবে। তিনি শিক্ষার্থীদের শিল্পচর্চায় সৃজনশীলতা, নান্দনিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার ফরহাদ আহমেদ, রংপুর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটি (ফ্লাস)-র সভাপতি আল মুবিন, সাধারণ সম্পাদক সানজানা ইবনাত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর