শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

থামছে না সীমান্তেহিত্যা: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০২৪

সংবাদদাতা, কুমিল্লা:

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ৯ জুন রবিবার সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন বুড়িচং উপজেলার মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খন্দকার। তিনি বলেন, সকালে আমরা ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার লাশ কাটা তার সংলগ্ন এলাকায় পাওয়া গিয়েছে। তবে কি কারণে এমনটা ঘটেছে তা আমরা এখনো জানতে পারিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন নিহত হয়েছে বলে শুনেছি। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর