রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ইউরোপে রপ্তানিকৃত পোশাকের এক-চতুর্থাংশ বাংলাদেশের

প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫

বহির্বিশ্ব থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো চলতি বছরের প্রথম চার মাসে ৩ হাজার ২৪৮ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। যার চার ভাগের একভাগ পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে।

ইউরোস্ট্যাটের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।-খবর তোলপাড়।

বিজিএমইএ জানায়, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউরোপে ৮০৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় ২৪ শতাংশ। আর রপ্তানিকারকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে ৮৩৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করে প্রথম স্থান ধরে রেখেছে চীন। প্রতিযোগী দেশটির প্রবৃদ্ধি ২১ শতাংশ। এছাড়াও রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো।

তবে রপ্তানি কমছে তৃতীয় স্থানে থাকা মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কের। দেশটির রপ্তানির পরিমাণ ৩১০ কোটি ডলার। এছাড়া ভারতের রপ্তানি ২০০ কোটি ডলার, কম্বোডিয়ার ১৫৫ কোটি ডলার, ভিয়েতনামের ১৪৭ কোটি ডলার এবং পাকিস্তান ১৪২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর