রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে নিরাপদ পোলট্রি ও পোলট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন অবহিতকরণ সভা

প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে “নিরাপদ পোলট্রি ও ও পোলট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পেরের আওতায় পণ্য প্রমোশন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫ জুন) দুপুরে রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইফাদ এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ নিরাপদ পোলট্রি ও পোলট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন এ প্রকল্পের বাস্তবায়নে অবহিতকরণ সভায় প্রোটিন সমাহার রাজারহাটের স্বত্বাধিকারী মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার প্রহলাদ চন্দ্র রায়, নুরজাহান সোনালী ও আল আমিন। সভায় নিরাপদ পোল্ট্রি উদ্যোক্তা, হোটেল ব্যবসায়ীসহ সাংবাদিকগণগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিরাপদ প্রোটিন সমৃদ্ধ খাদ্যের উৎপাদন বিপণন খাদ্যাভ্যাস তৈরি করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ। সেই লক্ষ্যে বৃহত্তর রংপুরের ৫টি উপজেলায় কাজ করছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর