রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কুড়িগ্রামে ঘাষ কাটতে বাধা দেয়াই কাল হল সবজি চাষীর

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের চিলমারীতে এক সবজি চাষীর স্বপ্নের ক্ষেত লন্ডভন্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে ক্ষেতের ২৬শ’ গাছ গোড়া থেকে কেটে দেয়া হয়েছে। এতে ওই চাষীর দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত চাষী ফরিদ রেজা ফুয়াদ (২৮) জানান, উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় জনৈক আহসানুর রহমানের ৭০ শতাংশ জমি ৬০ হাজার টাকায় লীজ গ্রহণ করেন তিনি। সেই জমিতে অনেক স্বপ্ন নিয়ে লাউ, পেঁপে, শষা, ঝিঙা, ঢেড়স, বটবটি, বেগুন, ফুলকপি ও বাধাকপিসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেন। কিছু কিছু সবজি উত্তোলনও শুরু করেছিলেন। কিন্ত প্রতিহিংসাবশত: সেই জমির সমস্ত গাছের গোড়া কেটে ফেলায় চোখে অন্ধকার দেখছেন চাষী ফরিদ রেজা ফুয়াদ।

এ ঘটনায় বায়োজিদ মিয়া (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে চিলমারী থানায় অভিযোগ দায়ের করেছেন ফরিদ রেজা ফুয়াদের ছোট ভাই আহাদ আলী।

অভিযোগ সুত্রে জানা গেছে, বেশ কয়েকদিন পূর্বে অভিযুক্ত বায়োজিদ মিয়া বেড়া টপকে সবজি ক্ষেতে ঢুকে ঘাস কাটতে যায়। এসময় সবজি ক্ষেতের দেখাশুনার দায়িত্বে থাকা মিঠুন ও লিমন বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। অভিযুক্ত বায়োজিদ মিয়া দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগকারী আহাদ আলী জানান, আমরা ক্ষেতে গিয়ে হতভম্ব হয়ে যাই। সব গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। এটা বায়েজিদ ছাড়া আর কেউ করতে পারে না। আমরা ক্ষতিপূরণসহ উপযুক্ত বিচার চাই।

চাষী ফরিদ রেজা ফুয়াদ বলেন, আমি সর্বশান্ত হয়ে গেছি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় কুমার বিষাণ দাস বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা ক্ষতিগ্রস্থ ক্ষেত পরিদর্শন করেছি। ওই কৃষককে কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগীতা করার আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর